রাজস্থানে শিক্ষাসফরের বাস ব্রিজ ভেঙে নদীতে, নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যের সোয়াইমাধেপুর জেলায় আজ সোমবার ভোরে একটি শিক্ষাসফরের বাস ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেলে ২৬ ছাত্র-শিক্ষকের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ৩৪ জন। আহতদের মাধেপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভোরে ঝালোয়ার জেলার খানপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ৬০ জন ছাত্র-শিক্ষক বৃন্দাবন সফর শেষে ফেরার পথে সোয়াইমাধেপুর-দৌশা সীমান্তের কাছে একটি ব্রিজে একটি পণ্যবাহী যানের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও পাঁচজন।