রাজস্থানের লক্ষ্য ১২৬ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শন টেইটের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১২৫ রান সংগ্রহ করে ইনিংস শেষ করেছে পুনে ওয়ারিয়র্স। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন টেইট। পুনের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন অনুষ্টুপ মজুমদার।টসে জিতে ব্যাটিং করতে নেমে ধীরগতিতে শুরু করেছিল পুনে ওয়ারিয়র্স। প্রথম ৬ ওভারে মাত্র ৩০ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (১৪) ও মাইকেল ক্লার্ক (১৬)। তৃতীয় উইকেটে ৪২ রানের লড়াকু জুটি গড়ে তোলেন অনুষ্টুপ মজুমদার ও রবিন উথাপ্পা। শেষ পর্যায়ে স্টিভেন স্মিথের অপরাজিত ১৮ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ও মিথুন মানহাসের ১১ রানের ইনিংস দুটির সুবাদে মোট ১২৫ রান যোগ সংগ্রহ করে পুনে।