রাজস্ব আদায় বাড়াতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের উন্নয়নে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হবে। আজ রোববার ‘জাতীয় মূসক দিবস ২০১১’ উপলক্ষে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, মূসক দিবস ও মূসক সপ্তাহ উদযাপন করার উদ্দেশ্য হচ্ছে মূসক সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো। এটা মোটেও হয়রানি করার উদ্দেশ্যে নয়।মুহিত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বিশেষ করে নেপাল ও মালদ্বীপের তুলনায় বাংলাদেশের কর আদায়ের পরিমাণ খুবই কম। তাই দেশের রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।অর্থমন্ত্রী আরও বলেন, দিনটি উপলক্ষে সরকার বিভিন্ন সভা-সেমিনার, অনুষ্ঠান এবং মেলার মাধ্যমে করদাতাদের জানাতে চায় যে কর দেওয়ার মাধ্যমে তাঁরাও দেশের উন্নয়নে অবদান রাখছেন।এ সময় প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এনবিআরের চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদ ও এনবিআরের সদস্য আবদুল মান্নান পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।