রাজস্ব ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সরকারি হিসাব-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় সরকারি রাজস্ব ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপত্বিতে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ এবং মোছা. ফরিদা আখতার অংশ নেন।বৈঠকে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রকৌশল অফিস কর্তৃক আদায় করা ভ্যাট, আয়কর ও ইজারা বাবদ রাজস্ব সরকারি কোষাগারে জমা না দেওয়া সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন ও অডিট আপত্তি অনুযায়ী ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার ৮৩ টাকা সরকারি রাজস্ব ক্ষতি হয়েছে।বৈঠকে ছয়টি স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষের তরফ থেকে আগামী ৬০ দিনের মধ্যে বকেয়া ভ্যাট, আয়কর ও ইজারা বাবদ আদায় করা রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়ে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। যাঁরা বকেয়া জমা দিয়েছেন তাঁদের প্রমাণসহ কমিটিতে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।বৈঠকে সিঅ্যান্ডএজি আহমেদ আতাউল হাকিমসহ সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস