রাজস্ব বাজেটের ৮০ ভাগই নিজ তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০১১-১২ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটে রাজস্ব খাতে ১০৮ কোটি ২৪ লাখ এবং উন্নয়ন খাতে ৩১ হাজার কোটি টাকা ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাওয়া যাবে ২১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় ২০ শতাংশ। নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে ৮৬ কোটি ৩৬ লাখ টাকা, যা রাজস্ব বাজেটের ৮০ শতাংশ।রাজস্ব খাতে মোট বরাদ্দের শিক্ষা খাতে ৪৭ শতাংশ, বেতন প্রদানে ৩৪ শতাংশ ও অন্যান্য খাতে ১৯ শতাংশ ব্যয় করা হবে। এই অর্থবছরে গাজীপুর ক্যাম্পাসে অতিথি ভবন, মিলনায়তন-কাম প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে। এ ছাড়া মিডিয়া ও তথ্য যোগাযোগপ্রযুক্তি সুবিধা বাড়াতে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ভবন নয়তলা পর্যন্ত সম্প্রসারণ এবং ১২টি আঞ্চলিক কেন্দ্রসহ বিভিন্ন কার্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। প্রত্যেক কেন্দ্রে চালু করা হবে ইন্টারনেট সংযোগ।