রাজা তৃতীয় রিচার্ডের অন্তর্ধান নিয়ে ৫০০ বছরের রহস্য ভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি গাড়ি-পার্ক খুঁড়ে পাওয়া মাথার খুলি ও মেরুদণ্ডের হার ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের বলে নিশ্চিত করেছেন প্রত্নতত্ত্ববিদেরা। ব্রিটিশ গবেষকেরা জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে নিহত ব্রিটিশ রাজাদের মধ্যে রিচার্ড ছিলেন সর্বশেষ। মৃত্যুর পর কোথায় তাঁকে কবর দেওয়া হয়েছিল, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। অবশেষে তাঁর দেহাবশেষ খুঁজে পাওয়ার মধ্য দিয়ে ৫০০ বছরের রহস্যের কূল পাওয়া গেল।প্রত্নতত্ত্ববিদেরা আজ সোমবার জানিয়েছেন, মাথার খুলির ডিএনএ পরীক্ষা করে তাঁরা নিশ্চিত হয়েছেন, সেটি রাজা তৃতীয় রিচার্ডের। তাঁরা আশা করছেন, রাজা কীভাবে মারা গিয়েছিলেন, তা নতুন তথ্যের সাহায্যে নিশ্চিত হওয়া যাবে। গবেষকেরা বলেন, ‘রাজা তৃতীয় রিচার্ডের মাতৃকুলের যাঁরা এখনো বেঁচে আছেন, তাঁদের ডিএনএর সঙ্গে মিল আছে খুঁজে পাওয়া খুলির ডিএনএর।’আল জাজিরা জানায়, রিচার্ডের পর ব্রিটিশ সাম্রাজ্যের পরবর্তী রাজা হেনরি টিউডরের সঙ্গে ১৪৮৫ সালে বসওর্থ যুদ্ধে মারা যান রিচার্ড। লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ ও ঐতিহাসিকদের দলটি বলছে, গত বছর গাড়ি-পার্কের নিচে মধ্যযুগের একটি আশ্রমের ধ্বংসাবশেষে যে কঙ্কালটি পাওয়া গিয়েছিল, সেটি অবশ্যই রাজা রিচার্ডের।আল জাজিরা জানায়, ঐতিহাসিকেরা লিচেস্টারকে রিচার্ডের সমাধিস্থল হিসেবে চিহ্নিত করার পর গত বছর খননকাজ শুরু করেন। গবেষণায় তাঁরা ফরেনসিক, ডিএনএ পরীক্ষা, কার্বন ডেটিংসহ সব ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। রিচার্ডের দেহ নিয়ে টিউডররা কী করেছেন, তা নিয়ে অনেক দিন ধরে জল্পনা-কল্পনা ছিল। কেউ বলতেন, তাঁকে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে; আবার কেউ বলতেন, তাঁকে কবর দেওয়া হয়েছে।খননের পর গবেষকেরা রিচার্ডের কঙ্কাল উদ্ধারের সময় বিভিন্ন অস্ত্রও খুঁজে পান। এসব থেকে জানা সম্ভব হবে, রিচার্ডকে কোনো অস্ত্র দিয়ে, নাকি বিষ প্রয়োগ করে—কীভাবে হত্যা করা হয়েছিল।রিচার্ডের উত্তরাধিকারীদের ১৭তম প্রজন্মের এক নারীর ডিএনএ পরীক্ষা করে রিচার্ডের দেহ নিশ্চিত করা হয়। এই নারী একজন কানাডীয়। তিনি এখন লন্ডনে বাস করেন। এরপর রিচার্ডকে লিচেস্টারের ক্যাথেড্রালে সমাহিত করা হবে।মাত্র ৩২ বছর বয়সে মারা যান ইয়র্ক বংশের শেষ রাজা রিচার্ড। এর আগে তিনি ক্ষমতায় ছিলেন ২৬ মাস। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে গোলাপ যুদ্ধের সমাপ্তি ঘটে এবং ইউরোপে মধ্যযুগের শেষ হয়। এরপর ক্ষমতায় বসে টিউডর বংশ।