রাজাকারদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে: তাজুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতাবিরোধী রাজাকার, আল-বদর, আল-শামসদের উপজেলাওয়ারি তালিকা করা হবে। তালিকা করার পর তা উপজেলা পর্যায়ে উন্মুক্ত স্থানে টাঙিয়ে দেওয়া হবে। যাতে নতুন প্রজন্ম জানতে পারে, তার নিজের এলাকায় কারা স্বাধীনতাবিরোধী ছিল।আজ রোববার জাতীয় সংসদে জুনায়েদ আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি অনেক দিনের। বর্তমান সরকার সেই জনদাবির প্রতি সমর্থন দিয়ে এ তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণস্থলে ওই ভাষণের রেপ্লিকা স্থাপন করে তা সংরক্ষণ করা হবে। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের টেবিলটি দর্শনযোগ্য গ্লাস দিয়ে আবৃত্ত করে সংরক্ষণ করা হবে।