রাজারবাগে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাজারবাগ এলাকা থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞাত এক নারীর (২৫) জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল সাংবাদিকদের জানান, গতকাল রাত ১২টার দিকে রাজারবাগের উত্তরপাশে ফুটপাত থেকে চাদর মোড়ানো লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।