রাজারবাগে সামরিক মহড়ায় আতঙ্কিত না হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজারবাগ পুলিশ লাইন মাঠে আজ বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রামাণ্যচিত্র ধারণের লক্ষ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। এই সময় আশপাশের বাসিন্দা ও নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে প্রথম আক্রমণ করেছিল। সেই ঘটনার ওপর ভিত্তি করে ‘রাজারবাগ ৭১’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। ওই প্রামাণ্যচিত্র ধারণের লক্ষ্যে আজ বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন মাঠে গোলাগুলির মহড়া অনুষ্ঠিত হবে। এতে ডিএমপিকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী।ডিএমপির গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, এই গোলাগুলি চলাকালে আশপাশের বাসিন্দা ও নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।