রাজারামপুর হামিদুল্লাহ হাইস্কুল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ধুলু স্মৃতি কিশোর ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজারামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়। ৫ এপ্রিল চূড়ান্ত খেলায় তারা ৬৮ রানের বিশাল ব্যবধানে নামোশংকরবাটী উচ্চবিদ্যালয়কে হারিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজারামপুর উচ্চবিদ্যালয় নির্ধাতি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে নামোশংকরবাটী হাইস্কুল ১৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৭ রান।খেলা শেষে বিজয়ী রাজারামপুর দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে এম আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম, মতিউল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার নেতারা।