রাজীব গান্ধীকে নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের তোড়জোড় চলছে বলিউডে। জোরালো গুঞ্জন উঠেছে, নির্মাতা আশুতোষ গোয়াড়িকর ছবির পাণ্ডুলিপি লিখতে রাজি করিয়েছেন হলিউডের বিশিষ্ট চিত্রনাট্যকার ও পরিচালক ডেভিড এস ওয়ার্ডকে। স্লিপলেস ইন সিয়াটল ছবির চিত্রনাট্য লিখে নাম কেনেন এই পরিচালক। ছবি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক ভাবনা তলওয়ার। এ বছরের শেষ নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে। রাজীবের জীবন যথাযথ অনুসরণে ওয়ার্ডকে দীর্ঘ সময় দিল্লিতে কাটাতে হবে। রাজীবের ভূমিকায় কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। দেখা যাক, বলিউডের কোন অভিনেতা চলচ্চিত্রের পর্দায় রাজীব সাজেন। জিনিউজ ব্যুরো।