রাজীব গান্ধীকে হত্যার জন্য দুঃখপ্রকাশ করেছে এলটিটিই নেতা
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ঘটনায় এলটিটিইর প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের ভুলের কারণে ভারতের কাছে দুঃখপ্রকাশ করেছেন এলটিটিইর শীর্ষস্থানীয় নেতা কুমারান পাথমানাথন।আজ মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এই তথ্য প্রকাশিত হয়েছে।কুমারান পাথমানাথন বলেন, ‘রাজীব গান্ধীকে গুপ্তহত্যার বিষয়টি সুপরিকল্পিত ছিল। আর এটা ঘটিয়েছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ ও এলটিটিইর ইন্টেলিজেন্স প্রধান পুত্তু আম্মান। এই সত্যটি এখন সবাই জানে।’সিএনএন-আইবিএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি গোটা ভারতবাসী বিশেষ করে গান্ধীর পরিবারকে বলতে চাই, প্রভাকরণের এই ভুলের জন্য আমরা খুবই দুঃখিত। দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন। আমরা রাহুলের অনুভূতিটা বুঝতে পারি। আমরা এ সবকিছুর জন্যই দুঃখিত।’উল্লেখ্য, কুমারান পাথমানাথন বর্তমানে এলটিটিইর কোষাধ্যক্ষ ও প্রধান অস্ত্র সংগ্রাহক।