রাজীব গান্ধীর হত্যাকারীদের প্রাণভিক্ষার আবেদন নাকচ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিন হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।রাজীব গান্ধীকে গুপ্তহত্যার দায়ে সুপ্রিম কোর্ট ২০০০ সালে মুরুগান ওরফে শ্রীহরণ, সান্থান ও পেরারিভালনের মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করেন। এরপর তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতি সম্প্রতি তাঁদের আবেদন নাকচ করে দেওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করতে আর কোনো বাধা নেই।রাজীব গান্ধীকে হত্যার ষড়যন্ত্র ও তা বাস্তবায়নের দায়ে ১৯৯৯ সালে উচ্চ আদালত নলিনী ও ওই তিনজকে মৃত্যুদণ্ড দেন। তবে ২০০০ সালে সুপ্রিম কোর্ট নলিনীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।১৯৯১ সালের ২১ মে চেন্নাই থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শ্রীপেরুমবুদুরে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় গুপ্ত হামলায় নিহত হন রাজীব গান্ধী। টাইমস অব ইন্ডিয়া।