রাজীব হত্যা মামলায় মুফতি জসীম রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হত্যা মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ এই রিমান্ড মঞ্জুর করেন। ১৫ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক মাইনুদ্দিন মুফতি জসীমকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ব্লগার রাজীব হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই আসামির নাম এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দলটির নয় সদস্যের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে আছেন।আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমসহ ৩১ জন ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার হন। গতকাল রিমান্ড শুনানির জন্য তাঁকে বরগুনা থেকে ঢাকার আদালতে হাজির করা হয়েছিল।