রাজেশ খান্নার বাসভবন জাদুঘর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সুপার স্টার রাজেশ খান্নার ইচ্ছানুসারে তাঁর মুম্বাইয়ের বাসভবনকে এবার জাদুঘর করা হচ্ছে। রাজেশ খান্না চেয়েছিলেন ‘আশীর্বাদ’ বাসভবনটিকে যেন একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। সে কারণে তাঁর দুই মেয়ে টুইংকেল ও রিংকি বাসভবনকে জাদুঘর বানানোর উদ্যোগ নিয়েছেন। জানা গেছে, ওই জাদুঘরে রাজেশ খান্নার স্মৃতিবিজড়িত নানা সামগ্রী রাখা হবে। সেখানে তাঁর বিরল মুহূর্তের ছবি, স্মারক এবং প্রচুর শখের জিনিস থাকবে। ওই জাদুঘরের নাম দেওয়া হয়েছে ‘রাজেশ খান্না মিউজিয়াম’। গত বুধবার রাজেশ খান্না মুম্বাইতে মারা যান। তিনি ক্যানসারে ভুগছিলেন।