রাজ্যপালের ভাষণে ছিটমহল বিনিময় অন্তর্ভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত ১৬৫টি ছিটমহল বিনিময়-সংক্রান্ত বিষয়টি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের জন্য রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা।আজ সোমবার দুপুরে কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।বৈঠকে নেতারা আসন্ন পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন শুরুর সময় রাজ্যপালের উদ্বোধনী ভাষণে ছিটমহল বিষয়টিকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।বৈঠক শেষে দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, রাজ্যপাল তাঁদের কথা গুরুত্বের সঙ্গে শুনেছে। রাজ্যপাল তাঁদের জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও অবগত হওয়ার জন্য তিনি জেলা প্রশাসকের প্রতিবেদন নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নেবেন। রাজ্য বিধানসভায় বিষয়টি তোলার ব্যাপারে কোনো বাধা না থাকলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।প্রসঙ্গত, এখন ভারত ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল আর বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ভারতীয় ১১১টি ছিটমহল।