রাত আটটায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে। বৈঠকে দলটির ওপর সরকারের সাম্প্রতিক ‘দমনমূলক’ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হবে।দলের একটি সূত্র বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, স্থায়ী কমিটির এই বৈঠক আজ রাত আটটায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।সূত্রটি জানায়, দলের নেতা-কর্মীদের ওপর পুলিশের সাম্প্রতিক হামলা, গতকাল বুধবারের গণমিছিলসহ নির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে।