রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করবেন বড়পুকুরিয়ার শ্রমিকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বাড়ানোর দাবিতে আজ সোমবার রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করবেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা। শ্রমিকেরা জানান, ২০০৮ সালে খননকারী চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি কোম্পানির সঙ্গে কর্তৃপক্ষ ও দেশি শ্রমিকদের দ্বিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বেতন বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত বেতন বাড়ানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ জন্য চুক্তি অনুযায়ী বেতন বাড়ানোর দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশি শ্রমিকেরা কর্মবিরতির এই ঘোষণা দেন। সমস্যা সমাধানের জন্য আজ সকাল আটটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ ও শ্রমিকেরা এক ত্রিপক্ষীয় আলোচনা চালায়। কিন্তু ওই আলোচনায় তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। ফলে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।