রাত ১২টা থেকে শুরু হচ্ছে পঞ্চম আদমশুমারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার রাত ১২টা এক মিনিট থেকে শুরু হচ্ছে পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা-২০১১। চলবে ১৯ মার্চ পর্যন্ত। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আদমশুমারি ও গৃহ গণনাতে অন্তর্ভুক্ত হয়ে গণনাকারীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সোমবার রাত ১২টা এক মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গণনার মাধ্যমে আদমশুমারি শুরু হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এই আদমশুমারি করা হচ্ছে।