রাতে ছয় বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের রাতে আজ বুধবার রাজধানীতে ছয়টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাসে, বিজয়সরণীতে একটি কারে, মহাখালী বাস-টার্মিনালে দূরপাল্লার একটি বাসে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কাছে যাত্রীবাহী একটি বাসে ও রাত পৌনে নয়টার দিকে বংশাল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাত্ক্ষণিকভাবে সে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী ছয়টি গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। সংশ্লিষ্ট এলাকার পুলিশ জানায়, এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।