রাতে দুটি বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন শেষে আজ রোববার সন্ধ্যায় রাজধানীতে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।প্রথমে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বাক্সের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। এর পর রাত আটটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সামনে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। তবে দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।