রাতে বিএনপির জরুরি বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধা বেলা হরতালের পর বিরোধী দল বিএনপি আজ বৃহস্পতিবার রাতে জরুরি বৈঠক ডেকেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রথম আলো ডটকমকে বলেছেন, বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এর আগে বিকেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর পর্যন্ত বিএনপি কোনো হরতাল দিতে চায় না। ২৩ ডিসেম্বর পর্যন্ত বিএনপি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।