রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আজ বৃহস্পতিবার রাত আটটায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দলীয় সূত্র জানায়, আগামী মার্চে অনুষ্ঠেয় বিএনপির কাউন্সিল, জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার রায়ের পর সরকার ও জামায়াতের অবস্থানসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাওয়ার পর স্থায়ী কমিটির এটি প্রথম বৈঠক।