রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে বলে চেয়ারপারসনের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।বিএনপির সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বিএনপি সরকারকে যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামের পরবর্তী কর্মসূচি কী হবে, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।