রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত নয়টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে সর্বশেষ রাজনৈতিক অবস্থা বিশেষ করে সংলাপ নিয়ে সরকারের অবস্থান ও বিএনপির করণীয় নিয়ে আলোচনা হবে।