রাতে রিয়াদ যাচ্ছেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা খালাফ আল আলী হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা করতে আজ সোমবার রিয়াদ যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে এ কথা জানিয়েছেন।রিয়াদ সফরকালে আগামী বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন দীপু মনি। এ সময় তিনি খালাফ হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানা গেছে।তবে, বিরোধীদলীয় চিফ হুইপ গতকাল রোববার সংসদে বলেছেন, সৌদি আরবে যাওয়ার ভিসা পাননি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।প্রসঙ্গত, ৮ মার্চ সোমবার রাতে ঢাকার গুলশানে খালাফ আল আলীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে পরের দিন ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি ঢাকায় সৌদি দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা (হেড অব সৌদি সিটিজেনস অ্যাফেয়ার্স) ছিলেন। তিনি সৌদি নাগরিকদের সুযোগ-সুবিধার বিষয়টি দেখতেন।