রাতে স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি: সালাউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে তিনি জানান। তবে সেই কর্মসূচি কেমন হবে, তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর।আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।এদিকে, হরতালের দ্বিতীয় দিনে আজ নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অল্প কয়েকজন নেতা-কর্মী আছেন। তবে তাঁদের কোনো তত্পরতা দেখা যায়নি।কার্যালয়ের সামনে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।