রাদামেল ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ ম্যাচে ১৬ গোল করে পোর্তোকে লিগ শিরোপা জিতিয়েছেন রাদামেল ফ্যালকাও। জেতালেন উয়েফা ইউরোপা লিগও। এবং সেটি আক্ষরিক অর্থেই। ভিয়ারিয়ালের বিপক্ষে সেমিফাইনালের দুই লেগে করেছেন পাঁচ গোল। ফাইনালের একমাত্র গোলটিও তাঁর। এই সাফল্যের পথে টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ ১৮ গোলের রেকর্ডও গড়েছেন। ২৫ বছর বয়সী কলাম্বিয়ান এই স্ট্রাইকার আমাদের এ সপ্তাহের তারকা।