রাধারমণ সংগীত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাটি অঞ্চলের লালনখ্যাত সাধক গীতিকবি রাধারমণের গানের উৎসবের আয়োজন করছে শিল্পকলা একাডেমী ও রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র। ২৫ নভেম্বর দিনভর এই উৎসব হবে একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে।সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন রাধারমণের গানের প্রবীণ শিল্পী সুষমা দাস। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিরতিহীনভাবে রাত নয়টা পর্যন্ত চলবে গানের পালা। আয়োজকেরা জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের অর্ধশতাধিক শিল্পী এবং ঢাকার শিল্পীরা উৎসবে গান শোনাবেন। বিশিষ্ট শিল্পীদের মধ্যে থাকবেন রামকানাই দাস, চন্দ্রাবতী রায় বর্মণ, বিদিতলাল দাশ, জামাল উদ্দিন হাসান, বিশ্বজিৎ রায় প্রমুখ। উৎসবে দুটি ধামাইল গানের দলও অংশ নেবে।