রাধারমণের গানের দিনভর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাটি অঞ্চলের লালনখ্যাত সাধক গীতিকবি রাধারমণের গানের দিনব্যাপী উৎসব হলো গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে। সারা দিন গান আর গান। বিশেষ করে, হেমন্তের মৃদু শীতের সন্ধ্যায় একাডেমী প্রাঙ্গণ গানের সুর আর বিপুলসংখ্যক সংগীতানুরাগীর উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছিল।সকালে শিল্পকলা একাডেমী ও রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন রাধারমণের গানের অশীতিপর প্রবীণ শিল্পী সুষমা দাস। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, আলোচনা করেন করুণাময় গোস্বামী, ভূঁইয়া সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তৃতা করেন বিশ্বজিৎ রায় ও ধন্যবাদ জানান হারিসুল হক। পরে গানের পালা শুরু করেন সুষমা দাস। এরপর শিল্পী দিলরুবা খান শোনান, ‘ভ্রমর কইও গিয়া’।এই উৎসবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের অর্ধশতাধিক শিল্পীর সঙ্গে ঢাকার শিল্পীরাও গান গেয়ে শোনান। সিলেটের বিভাস ধামাইল গানের দলও এবং ঢাকার নিবেদনের শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন। বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন: রামকানাই দাস, চন্দ্রবতী রায় বর্মণ, জামাল উদ্দিন হাসান, বিশ্বজিৎ রায়, হিমাংশু বিশ্বাস প্রমুখ।