রানা প্লাজা চাপা দিল পাশের ভবন, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার একটি অংশের নিচে চাপা পড়েছে পাশের দোতলা একটি ভবন। ওই ভবন থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে অবস্থান করা অনেকের খোঁজ এখনো মেলেনি। ভবনটি শিশুখাদ্য বিপণনকারী একটি প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।ওই বিপণনকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বুলবুল আহমেদ প্রথম আলো ডটকমকে জানান, প্রতিদিন সকালে এই ভবনে বিক্রয় প্রতিনিধিসহ অন্তত ৬০ জন বৈঠক করেন। আজও তাঁরা বৈঠকের জন্য কার্যালয়ে যান। তিনিও সেখানে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। এ পর্যন্ত তাঁদের তিন সহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।এই কর্মকর্তা আরও জানান, তাঁদের কয়েকজন সহকর্মীকে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও অনেকের খোঁজ নেই।ওই ভবনটি রানা প্লাজার দক্ষিণ দিকে ছিল। রানা প্লাজার উত্তর পাশের আরএস টাওয়ারেও ফাটল দেখা দিয়েছে।