রানা প্লাজা ধস: অঙ্গহানির শিকার ব্যক্তিদের সহায়তা দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় অঙ্গ হারানো ব্যক্তিদের সহায়তা করবে ভারত সরকার। ভারতীয় সরকারের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সহায়তার লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজাকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। আদেশে সই করেছেন পরিচালক (প্রতিকল্প) মোহাম্মদ জুলফিকার আলী। থাইল্যান্ড সরকারও এমন একটি প্রস্তাব দিয়েছে। সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ ও সমন্বয় সাধন করবে এই কমিটি। কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালকদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।