রানা প্লাজার আরেক পোশাকমালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসের ঘটনায় রানা প্লাজায় অবস্থিত পোশাক কারখানা ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমানকে আজ রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিজিএমইএ নেতারা বলছেন, মো. আনিসুর রহমান আত্মসমর্পণ করেছেন। মো. আনিসুর রহমান বিজিএমইএ ভবনে আত্মসমর্পণের আগে একটি লিখিত বক্তব্য দিয়েছেন। লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেকে আইনের হাতে সোপর্দ করলাম।