রানা প্লাজার নকশা অনুমোদন, দুই প্রকৌশলী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে সাইট প্ল্যান ও ইমারতের নকশা অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন উপসহকারী প্রকৌশলী রকিবুল হাসান ও নির্বাহী প্রকৌশলী (সিভিল) রফিকুল ইসলাম। আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে। ওই আদেশে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান।বরখাস্ত হওয়ার সময় রকিবুল গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত ছিলেন। তিনি সাভার পৌরসভায় উপসহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন ২০০৪ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত। রফিকুল ইসলাম সিলেট সিটি করপোরেশনে কর্মরত ছিলেন। তিনি সাভার পৌরসভায় দায়িত্বে ছিলেন ২০০৭ সালের ৮ মার্চ থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত।আদেশে বলা হয়, গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে স্থানীয় সরকার বিভাগ। তদন্তে রকিবুল ও রফিকুলের বিরুদ্ধে কর্মক্ষেত্রে অবহেলা এবং সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ করা হয়। এতে বলা হয়, রানা প্লাজা নির্মাণসংক্রান্ত মূল নথি পাশ কাটিয়ে নকশা অনুমোদনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাঁরা। ভবনটি সাততলা থেকে ১০ তলা করার অনুমোদনও দেন তাঁরা।তদন্তে এসব অবহেলা, অদক্ষতাকে জাতীয় নিরাপত্তাহীনতার কাজ উল্লেখ করা হয়, যা পৌরসভা কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অপরাধ। তাই বিধিমালার ৪৬(১) ধারা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে বলা হয়।