রানা প্লাজার নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২০ দিনের উদ্ধার অভিযানের পর আজ দুপুরে সাভারের রানা প্লাজার নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর রানা প্লাজার সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চেৌধুরী সারওয়ার্দীসহ শত শত মানুষ এতে অংশ নেন। এ সময় স্বজন হারানো অনেকে বিক্ষোভ করেন। তঁারা জীবিত না হলেও মৃত স্বজনের লাশ ফিরে পেতে সরকারের প্রতি দাবি জানান।গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর স্থানীয় প্রশাসন রানা প্লাজার দায়িত্ব বুঝে নিয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে উপজেলা প্রশাসনের কাছে এর দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো রানা প্লাজার বিধ্বস্ত এলাকা কঁাটাতার দিয়ে ঘেরা দেওয়ার পর পুলিশ প্রহরা বসানো হয়েছে।