রানা প্লাজার মালিকসহ অন্যদের আদালতে হাজির করতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রানা প্লাজার মালিক ও সেখানে থাকা ছয়টি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও সিইওকে ৩০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।ওই দিন সকাল সাড়ে ১০টায় তঁাদের হাজির করতে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নির্দেশ দেওয়া হয়। ঢাকার পুলিশ সুপারকে এসব ব্যক্তির হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। সকালে এক আইনজীবী এ ঘটনায় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। আদালত স্বতঃপ্রণোদিত আদেশের কথা জানিয়ে বেলা দুইটায় শুনানির সময় নির্ধারণ করেন।বেলা আড়াইটার দিকে ড. কামাল হোসেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে ব্যাখ্যাদানকারী হিসেবে আবেদন দাখিল করতে চেয়ে বলেন, রাজউকের চেয়ারম্যান বলেছেন, ওই ভবনের অনুমোদন ছিল না। তাজরীন ফ্যাশনসেও একই ঘটনা ঘটেছে।আদালতে উপস্থিত অপর আইনজীবী শহীদুল ইসলাম বলেন, ওই ভবনটিতে ছয়টি পোশাক কারখানা ছিল। এ সময় আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী আবু ওবায়দুর রহমান ব্যাখ্যাদানকারী হিসেবে আবেদন দাখিল করতে চান। আদালত বলেন, Èসবাই মিলে একটি আবেদন নিয়ে আসেন। স্বতঃপ্রণোদিত আদেশের সঙ্গে শোনা হবে।'