রানার একক অ্যালবাম ‘ভালোবাসিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব দাসের ফিচারিংয়ে বাজারে এসেছে শিল্পী রানার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসিনি’। পয়লা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন।অ্যালবামে গান আছে ১১টি। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুহূদ সুফিয়ান, আফরিন জেসিকা, আর জে রাজু ও আর আই রুবেল। শিল্পী রানার কথা ও সুরে রয়েছে দুটি গান। বাকি গানগুলোর সুর এবং সব গানের কম্পোজিশন করেছেন আরেক শিল্পী সজীব দাস।অ্যালবাম সম্পর্কে রানা বলেন, ‘গানগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন। চেষ্টা করেছি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে গানগুলো গাওয়ার। আশা করি, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’শিল্পী রানা ২০০৮ সালে এনটিভির আয়োজনে গানের অনুষ্ঠান ক্লোজআপ ওয়ানের প্রথম ১৬ জনের মধ্যে এবং ২০০৯ সালে চ্যানেল আইয়ের সেরাকণ্ঠের প্রথম ১০ জনের মধ্যে ছিলেন।