রানার বাবা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ধসে পড়া রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানার বাবা আবদুল খালেককে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রানার বাবাকে গ্রেপ্তার করেছে।দুর্ঘটনার পর সাভার থানায় করা পুলিশের মামলায় আবদুল খালেকও আসামি।গতকাল রোববার বেলা তিনটার দিকে যশোরের বেনাপোল সীমান্ত থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।২৪ এপ্রিল সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে আজ পর্যন্ত তিন শতাধিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।