রানার বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।ভবনধসে নিহত জাহাঙ্গীর আলমের স্ত্রী শেফালী আক্তার আজ রোববার বাদী হয়ে মামলাটি করেন।আদালত সূত্র জানায়, বিচারিক হাকিম ওয়াসিম শেখ বাদীর জবানবন্দি গ্রহণ করেন। একই ঘটনায় আরও দুটি মামলা আছে। এ কারণে ওই দুটি মামলার সঙ্গে হত্যা মামলাটি তদন্তের নির্দেশ দেন আদালত।মামলায় সোহেল রানা ছাড়া ওই ভবনে থাকা নিউ ওয়েভ স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ এবং সাভার পৌরসভার প্রধান প্রকৌশলীকে আসামি করা হয়েছে।গত ২৪ এপ্রিল সাভারে নয় তলা রানা প্লাজা ধসে পড়ে। এতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোকের লাশ উদ্ধার করা হয়েছে।