রানি দ্বিতীয় এলিজাবেথের আয়ারল্যান্ড সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি দ্বিতীয় এলিজাবেথ আজ মঙ্গলবার থেকে ঐতিহাসিক আয়ারল্যান্ড সফর শুরু করেছেন। চার দনের এ সফরকে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।রানির সফর উপলক্ষে আয়ারল্যান্ডে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল সোমবার লন্ডনে রানিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির পর পুলিশ বাকিংহাম প্রাসাদের চারদিকের সড়কপথ বন্ধ করে দেয় এবং তল্লাশি চালায়।প্রসঙ্গত, ১৯২২ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতালাভের পর আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে রানির এটিই প্রথম সফর। এর ১০০ বছর আগে রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালে আয়ারল্যান্ড সফর করেন। তখন দেশটি যুক্তরাজ্যের অধীনে ছিল। বিবিসি।