রানীনগরে শহীদ নজরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬ ফেব্রুয়ারি নওগাঁর রানীনগর শেরেবাংলা কলেজমাঠে শহীদ নজরুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ছাতনি বন্ধু একাদশকে ৪-৫ গোলে হারিয়ে বরবরিয়া সুমন স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। খেলায় মোট ১৬টি দল অংশ নেয়। খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে স্থানীয় সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম পুরস্কার বিতরণ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মো. শহীদুল্লাহ, গোলাম প্রমুখ উপস্থিত ছিলেন।