রানীনগরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগঁার রানীনগর উপজেলায় আজ বুধবার একই সময় একই স্থানে যুবদল ও শ্রমিক লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় গোলযোগের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।এই ব্যবস্থা অনুযায়ী ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের চারপাশে আজ বেলা একটা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ করা যাবে না।রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বলেন, ঘোষগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে আজ বিকেল চারটায় রানীনগরের বেতগাড়ী ইউনিয়ন যুবদল ও শ্রমিক লীগ একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এতে ওই এলাকায় দুই সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে গোলযোগের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘোষগ্রাম উচ্চবিদ্যালয় মাঠসহ আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।ইউএনও মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।