রানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গৌরনদী একাদশ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে রানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গৌরনদী ফুটবল একাদশ ১-০ গোলে টরকী টাইগার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০ জুলাই টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম, রাজু আহম্মেদ ও টরকী বন্দর বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সরদার। টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় গৌরনদী ফুটবল একাদশ বনাম টরকী টাইগার ফুটবল একাদশ অংশ নেয়।টরকী বন্দর বণিক সমিতি আয়োজিত মাসব্যাপী এ টুর্নামেন্টে ১১টি দল অংশ নেয়। গৌরনদী পৌরসভার প্রয়াত সাবেক মহিলা কমিশনার রানু বেগমের স্মৃতি রক্ষার্থে টরকী বন্দর বণিক সমিতি এ টুর্নামেন্টের আয়োজন করে।