রান্নাঘরের মাটির নিচে একে-৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে আজ সোমবার সকালে পুলিশ একে-৪৭ রাইফেল ও ২০টি গুলি উদ্ধার করেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ছয়টার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নিবাস মারাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা রান্নাঘরের মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় রাইফেল ও গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিবাস মারাক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পারলে অস্ত্রের ব্যাপারে জানা যাবে। নালিতাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।