রান্নায় মা নয়, মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যে রাঁধে সে চুলও বাঁধে।’ আজকের নারীরা আবারও প্রমাণ করেছেন সে কথা। মায়ের হাতের রান্নার স্বাদ সবার কাছে সব সময়ই প্রিয়। তবে জরিপে দেখা গেছে, সত্তর কিংবা আশির দশকের মায়েদের চেয়ে এ সময়ের মায়েরা রন্ধনবিদ্যায় বেশি পারদর্শী। আজকের মায়েরা হরেক রকমের রান্না করেন। সবজি, ভাত, মাছ, মাংস রান্নাই শুধু নয়, আজকের মায়েরা চটজলদি সন্তানদের প্লেটে তুলে দেন ফাস্ট ফুড, রোস্ট, চিকেন ক্যাসারোল, মেক্সিকান, চায়নিজ ফুড থেকে শুরু করে চিকেন টিক্কা পর্যন্ত। দ্য ডেইলি মেইলে প্রকাশিত এক জরিপে এমনটিই জানা গেছে। বার্মিংহাম ফুড ফেস্ট উপলক্ষে সত্তর ও আশির দশকের মা আর আজকের মায়েদের ওপর রান্না নিয়ে এ জরিপ চালানো হয়।ডেইলি মেইল জানায়, সত্তর বা আশির দশকের মায়েদের তুলনায় এখনকার মায়েরা ২৫ শতাংশ বেশি রান্নার রেসিপি জানেন। এখনকার মায়েদের কাছে রান্না কেবল একগুঁয়ে কাজ নয়। রান্নাকে তাঁরা করে তুলেছেন বৈচিত্র্যময়, চটকদার। প্রতিদিন উপহার দিচ্ছেন রকমারি খাবার।আজকের নারী বা মায়েরা শুধু রান্নাঘরে বসেই রান্না করেন না। প্রযুক্তির কল্যাণে নিজেদের রান্নাকে তাঁরা ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বে। রান্না নিয়ে করছেন নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা। ভারত, চীন, থাইল্যান্ড, বাংলাদেশ প্রভৃতি দেশে রেডিও, টিভির বিভিন্ন অনুষ্ঠানে ‘সেলিব্রিটি শেফ’ হিসেবে যাচ্ছেন আজকের মায়েরা। এমনকি রান্না নিয়ে হচ্ছে হরেক রকমের প্রতিযোগিতা।