প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট দুই খণ্ড পাতলা রাবার। একটার ওপর আরেকটা বসানো। মাঝখানে সামান্য ফাঁকা। ফাঁকা জায়গায় বাতাস সঞ্চারিত করলেই বেরিয়ে আসে হরেক রকমের পাখির ডাক। আসল পাখির ডাকের সঙ্গে এই ‘পাখির’ ডাকে তফাত নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ যন্ত্র তৈরি করেছেন। মিষ্টি কণ্ঠে গান গাওয়ার জন্য পাখিদের জটিল ধরনের স্নায়বিক নিয়ন্ত্রণ কৌশল আয়ত্ত করতে হয় বলে যে ধারণা প্রচলিত আছে, এ গবেষণা সে ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। জটিল মিশ্র শব্দ তরঙ্গ সৃষ্টির জন্য পাখিরা কী ধরনের কৌশল অবলম্বন করে, তা বুঝতে যন্ত্রটি জীববিজ্ঞানীদের সহায়তা করবে বলে গবেষকেরা মনে করছেন। বিবিসি অনলাইন