রাবিতে শিক্ষক-ছাত্র নির্যাতনবিরোধী দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কখনো কোনো নির্যাতনের কালো পারেনি নেভাতে মুক্তচিন্তার আলো’ এ স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র নির্যাতনবিরোধী ‘কালো দিবস’ পালিত হয়েছে। ২৩ আগস্ট দিবসটি পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী শিক্ষক ফোরামের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে সিনেট ভবনের সামনে থেকে শিক্ষকেরা একটি মৌন প্রতিবাদ মিছিল বের করেন। এরপর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০০৭ সালের আগস্টে কারা নির্যাতিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সম্মানা সভার আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় নাটক ও সংগীতানুষ্ঠানও।