রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের পরলোকগমন, প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষস্থানীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ মহারাজ পরলোকগমন করেছেন। আজ সোমবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।মিশন সূত্রে জানা যায়, স্বামী অক্ষরানন্দ দীর্ঘদিন থেকে অসুখে ভুগছিলেন। কয়েক দিন আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হন। এ সময় তাঁকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। তাঁর মরদেহ হাসপাতাল থেকে আনার পর রামকৃষ্ণ মিশন শেষকৃত্যানুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বামী অক্ষরানন্দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করে বলেছেন, স্বামী অক্ষরানন্দ মানবকল্যাণে চিরদিন কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন।