রামগতিতে অস্ত্রসহ পাঁচ জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গজারিয়া থেকে পুলিশ পাঁচজন জলদস্যুকে গ্রেপ্তার করেছে। এ সময় জলদস্যুদের কাছ থেকে ২১টি তাজা গুলিসহ তিনটি এলজি, ১০টি ছেনি ও ৩টি ছোরা উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে স্থানীয় চর গজারিয়া ক্যাম্পের পুলিশ এ অভিযান চালায়। চর গজারিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আলমগীর প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জলদস্যুরা হলেন, মো. শেখ ফরিদ ওরফে শেকু ডাকাত, মো. সোহেল, মো. আরজু, মো. জাফর ও মো. ইউসুফ ওরফে বোবা ইউসুফ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেল্লাল হোসেনের সহযোগিতায় দুর্গম চর গজারিয়ার আশ্রয়ণ প্রকল্পের চার নম্বর ব্যারাক হাউস এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।