রামগতিতে ৪ জামায়াত কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পোস্টার লাগানোর সময় পৌর জামায়াতের চারজন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া জামায়াত কর্মীরা হলেন, রামগতি পৌরসভার চর সেকান্দর শাহপাড়া এলাকার মো. নূরনবী (২৮), শিক্ষাগ্রাম এলাকার মো. গোলাম মাওলা (৩৫), একই গ্রামের মো. সুমন (২৫) এবং সবুজ গ্রামের মাহফুজুর রহমান (২৪)।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী জানান, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচ শীর্ষ নেতার নিঃশর্ত মুক্তির দাবি করে পোস্টার লাগানোর সময় ওই পাঁচজনকে ১১টি পোস্টারসহ ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। আজ তাঁদেরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।